
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত্র সূত্রধর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- একই উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরমান আলী (৩৮), মৃত খোয়াজ উদ্দিনের ছেলে মকদুম আলী (৪৫) ও বড় মনোহরা গ্রামের আব্দুল আজিজের ছেলে নূর মোহাম্মদ (২৫)।
এর আগে রোববার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌরসভার পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম নামক এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরের দিন করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা শাহ আলম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন।