1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
সংগৃহীত ছবি

দীর্ঘ বিলম্বের পর অবশেষে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা বিল পাস হলো। ইউক্রেনে রুশ আগ্রাসনের অগ্রগতি এবং ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরবরাহের ঘাটতির মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন কংগ্রেসে কোটি ডলার মূল্যের বিলটি পাস করা হয়।

এই বিলের সঙ্গে আরও তিনটি বিল পাস করে কংগ্রেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে হাউজের রিপাবলিকান নেতারা ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের জন্য ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাস করেন।

পরে শনিবার বিলটির অনুমোদন দেয় সিনেটও। এই প্যাকেজের অধিকাংশই সামরিক সহায়তার জন্য ব্যয় করা হবে।

প্রতিবেদনে বলা হয়, এই প্যাকেজের আওতায় মোট চারটি বিল রয়েছে। বুধবার সেগুলোতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রথম বিলটিতে ইউক্রেনের জন্য ৬ হাজার একশো কোটি ডলারের তহবিল বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়টিতে, ইসরায়েল ও বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার এবং তৃতীয়টিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জন্য ৮ শত ১২ কোটি ডলার বাধ্যতামূলক রাখা হয়েছে।

গত সপ্তাহে প্যাকেজটিতে চতুর্থটি বিলটি যুক্ত করেছে হাউজ। এই বিলে চীনা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা, ইউক্রেনে জব্দ করা রাশিয়ান সম্পদ হস্তান্তরের ব্যবস্থা এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com