1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আ’লীগ নেতা মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আ’লীগ নেতা মৃত্যু

কাউসার মিয়া দিপু, ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আ’লীগ নেতা মৃত্যু
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনটে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতার হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ধুনট-সোনাহাটা পাকা সড়কের থানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জুলফিকার আলী। তিনি উপজেলার সরুগ্রামের বাসিন্দা এবং সুরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। একইসঙ্গে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ধুনট উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন জুলফিকার আলী। পথে ধুনট-সোনাহাটা সড়কের থানাপাড়া এলাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির চাতালের সামনে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের উত্তর পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে আহত হন তিনি।

চাতালের শ্রমিকরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। দুপুর একটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জুলফিকার আলীর পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights