1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় মাদরাসার খাবারে বিষক্রিয়া, ১৮ শিক্ষার্থী হাসপাতালে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় মাদরাসার খাবারে বিষক্রিয়া, ১৮ শিক্ষার্থী হাসপাতালে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার

গাইবান্ধা পৌর এলাকার একটি মাদরাসায় রান্না করা খাবার খেয়ে আবাসিক ১৮ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গাইবান্ধা পৌরশহরের হাফেজিয়া ফোরকানিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় সোমবার রাতের রান্না করা খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়। ডায়রিয়ায় আক্রান্ত হলে সকালে তাদের হাসপাতালে ভর্তি করে মাদরাসা কর্তৃপক্ষ।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার সকালে ওই মাদরাসার ১৮ শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে।

মাদরাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান জানান, মাদরাসার ২০০ শিক্ষার্থী আবাসিকে থাকে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতো সোমবার রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত ২টার দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী পাতলা পায়খানার সঙ্গে বমিও করে। আমরা স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসা দেই। এরপরও নিয়ন্ত্রণে না আসায় আমরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি শিক্ষার্থীদের। সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা প্রত্যেক বাচ্চার অভিভাবকে খবর দিয়েছি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম রুহুল আমীন জানান, শিক্ষার্থীদের ফুড পয়জোনিং (খাবারে বিষক্রিয়া) হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি খাবার বা পানির কারণে হয়েছে। তবে বর্তমানে শিক্ষার্থীরা এখন শঙ্কামুক্ত।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights