1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহের ভালুকায় নাতির হাতে দাদী হত্যা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহের ভালুকায় নাতির হাতে দাদী হত্যা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২৬ বার

মোঃ সজীব হোসাইন,বিভাগীয় প্রধান,ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে শনিবার সন্ধায় নাতির হাতে জুলেখা(৭৫) নামে এক দাদী খুন হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকেই জুলেখার(৮০) সাথে তার নাতি আশিক(২২) এর বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলমান ছিল। সেই জেরে শনিবার সন্ধায় আশিক তার দাদী জুলেখার মাথায় আঘাত করলে জুলেখা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহত জুলেখাকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। আসামীকে গ্রেফতার করার অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com