1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় আবারও যোগ হলো ০৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় আবারও যোগ হলো ০৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ মে, ২০২৪
  • ৯৩ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যান্ত্রিক যুগে প্রবেশ করার সাথে সাথে চলতি বোরো মৌসুমে নমুনা শস্য কর্তনে ডিজিটাল প্রযুক্তির ১ম পর্যায়ে ৬টি, ২য় পর্যায়ে আবারও ৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। এ কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বাজারমূল্য ৩২লাখ টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা। বলা যায় প্রায় ৫০%ভূর্তুকি সুবিধা পাচ্ছেন। আর বাকি টাকা কৃষকদের নিজস্ব তহবিল থেকে দিয়ে ক্রয় করতে হচ্ছে। এটা দিয়ে কৃষক খুব সহজে অল্প সময়ে তার ধান, গম ও ভুট্টা কাটা, মাড়াই ও বস্তাবন্দি করতে পারবে। রবিবার বিকাল ৫টার সময় উপজেলা পরিষদের সামনে ৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। তিনি তার বক্তব্যে বলেন, সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিৎ। কারণ সরকার দেশের মানুষের কষ্ট লাঘব করতে বিভিন্ন সময়ে কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে ডিজিটাল দেশে রূপান্তর করছেন। এছাড়াও কৃষি ক্ষেত্রে অনেক ভূর্তুকী দিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে সহযোগিতা করছেন। তারই ধারাবাহিকতায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এ মেশিন ঘণ্টায় ১একর জমির ধান কাটতে সক্ষম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সমাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, ভুক্তভোগী চাষী গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের মনিরুজ্জামান, বারবাকপুর গ্রামের আজিজুর রহমান (রহিম), নাভারণ ইউনিয়নের গুননগর গ্রামের আকতার, মাগুরা ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান সহ আরো অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com