1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে মেয়র পুত্রের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে মেয়র পুত্রের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৯ বার

ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধি:- গাছ লাগান, পরিবেশ বাঁচান এ শ্লোগানকে সামনে রেখে পরিবেশে ভারসাম্য রক্ষা ও তাপদাহের তীব্রতা প্রতিরোধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকায় শতাধিক বনজ,ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে। ৭ মে মঙ্গলবার বিকালে পৌর এলাকার হরিনমারী হতে নতুন বাজার পর্যন্ত রাস্তায় বৃক্ষ রোপন করেন পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের একমাত্র পুত্র এ এইচ এম জেসন।

No description available.

এসময় পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,পৌর কাউন্সিলর মতিয়ার রহমান,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর আক্তার, পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য,পলাশবাড়ী পৌর এলাকার কাচা পাকা রাস্তা গুলোতে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন কার্যক্রম চলমান রেখেছেন মেয়র পুত্র এইচ এ এম জেসন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights