1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের পক্ষে লিফলেট বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের পক্ষে লিফলেট বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৭ বার

স্টাফ রিপোর্টার: ১১ ই মে ~২০২৪ ইংরেজি ( শনিবার ) বিকেল ৪ টার দিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসান শেখ এর পক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরে লিফলেট বিতরণ , গণসংযোগ এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনে ভোটারদের স্বতঃষ্ফূর্ত অংশগ্রহণে উপজেলা সদরের বাজার গুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। লিফলেট বিতরণ এবং গণ সংযোগ কালে রাস্তাঘাট ,বাস স্ট্যান্ড , ভ্যান স্ট্যান্ড এবং বাজারঘাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জনজোয়ারে রাস্তাঘাটে ভীড় লক্ষ্যণীয়। জনসাধারণের মুহুর্মুহ করতালিতে মুখরিত হয়ে ওঠে বাজার এবং চারপাশ এলাকা। উপস্থিত জনসাধারণ আনারস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুলকিত হয়ে ওঠে। হাজার হাজার ভোটারদের উপস্থিতিতে তেরখদা সদরের কাটেঙ্গা বাজার , জয়সেনা বাজার , বাস স্ট্যান্ড , টেম্পোস্ট্যান্ড সহ বিভিন্ন রাস্তাঘাটে অপরিমান ভীড় জমে যায়। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন আসন্ন তেরখাদা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসান শেখ , আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জনাব আলী শেখ , মোঃ বাদশা মল্লিক , আব্দুর রাজ্জাক রাজা , মোঃ বোরহান উদ্দিন আহমেদ , মোহাম্মদ শাহ আলম , মোহাম্মদ শাহাবুদ্দিন বদির , মোঃ আলমগীর ফকির , শরিফুল ইসলাম লিংকন মিনা ,আব্দুল্লাহ আল মেহেদী , সরদার মনজুর হোসেন , মোঃ মিশকাত মিনা , উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ , ছাত্রনেতা মেহেদী হাসান আকিব সহ আরো অনেকে ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights