1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯০ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। তিনি রাজুপুর কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। জানা যায়,শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চুন্নু লোহাগড়ার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। বর্তমানে গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। এর গত ৯ মে সকালে বাইসাইকেলে চুন্নু মোল্যা লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে ওই এলাকার মুছা বিশ্বাস দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তাকে (চুন্নু) ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চুন্নু গুরুতর আহত হলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। লাইফ সাপোর্টে থাকার পর শনিবার গভীর রাতে তিনি মারা যান।  ভুক্তভোগীসহ বিভিন্ন পেশার মানুষ জানান, সড়কগুলোতে দ্রুতগতির মোটরসাইকেল স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এলাকার সুধীমহল বলেছেন,উঠতি বয়সের তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মানুষের জীবনহানি ঘটাচ্ছে প্রতিনিয়ত।প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com