1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাওরাইদে কিশোরগ্যাং সদস্যদের হাতে কিশোর আহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাওরাইদে কিশোরগ্যাং সদস্যদের হাতে কিশোর আহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬৩ বার

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদে চিহ্নিত কিশোর গ্যাং সদস্যদের হাতে সাগর মন্ডল (১৫) নামের এক কিশোর মারপিটের শিকার হয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাগর মন্ডলের দাদা সোনা মিয়া মন্ডল (৬৫) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। সাগর মন্ডল বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়। অভিযোগ সূত্রে জানা যায়- কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের তামীম (২০), মেহেদী (২০), রুমান (১৯), মুসাব্বির (১৯) ও ফাহিম (১৮)সহ হিন্দু পাড়ার জিম (১৮) ও ত্রিমহনীর শিমন (২০)গং স্থানীয় কিশোর গ্যাং এর সদস্য এবং নেশাগ্রস্ত। তারা কাওরাইদ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া সোনা মিয়া মন্ডলের নাতি সাগর মন্ডলকে প্রায় সময়েই অহেতুক বিরক্ত করে থাকে। যে কারণে বেশ কয়েকবার এলাকায় বসে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু কিছুতেই ওরা শান্ত হয়না। অকারণেই তারা সাগর মন্ডলকে মারপিট পর্যন্ত করে। এরই ধারাবাহিকতায় তারা ২৪ মে কাওরাইদ স্কুল মাঠে খেলাÑধূলা শেষে বাড়ি পথে সাগর মন্ডল ও তার বন্ধু হাসান মুন্নাকে কাওরাইদ রেল স্টেশনের পূর্ব পাশের্^ বট তলায় পথরোধ করে আটকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। তারা গালাগালের কারণ জিজ্ঞাসা করায় লাঠি-সোটা দিয়ে তাদের উপর হামলা করে মারপিট করে। ওই সময় সাগর মন্ডল ও তার বন্ধুর ডাক চিৎকারে লোকজন এগিয়ে গেলে তারা চলে যায়। তাদের মারপিটে সাগর মন্ডলের শরীরে নীলা ফুলা ও ব্যাথাযুক্ত জখম সৃষ্টি হয়। সাগর মন্ডল বাড়ি ফিরে তার দাদা ও পরিবারের অন্যান্য সদস্যদেরকি ঘটনাটি অবহিত করলে তারা হামলাকারিদের অভিভাবকদের মধ্যে একজন মামুন (৫০) কে বিষয়টি অবহিত করেন। তাতে ক্ষিপ্ত হয়ে অভিভাবক মামুন সাগর মন্ডলের বৃদ্ধ দাদার উপরেও হাত উঠায় এবং তাকে হুকমী ধামকী দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বৃদ্ধ দাদা সোনা মিয়া মন্ডল এ প্রতিবেদককে জানান- বর্তমানে আমাদের পরিবার হুমকীর সম্মুখিন। যে কোন সময় কিশোর গ্যাং সদস্যরা আমাদেরকে খুন-জখম করতে পারে। ফলে তারা থানা পুলিশ ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com