1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে তাড়াশে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে তাড়াশে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫৮ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টার: ক্ষমতার অপব্যবহার, নিয়ম বর্হিভ‚ত ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সভাপতির আপন ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। আর এ নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার (৩০ মে) সকালে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন শতাধিক এলাকাবাসী। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম।

No description available.

তিনি জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বাটুল বিভিন্ন সময় অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার অপকর্মের সহযোগিতা করতে তার আপন ছোট ভাই মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুলকে বিদ্যুৎসাহী সদস্য করেছেন। প্রতিষ্ঠানটিকে পারিবারিক সম্পদ হিসেবে ব্যবহারের অপকৌশলের নিমিত্তে¡ তরিগড়ি করে নাম সর্বস্ব পত্রিকায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় তার আরেক ছোট ভাই আরিফুল ইসলাম চঞ্চলকে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদানে আগামী শনিবার (১ জুন) নিয়োগ পরীক্ষার ধার্য্য করেছেন। অবশ্য, সকল অভিযোগ অস্বীকার করে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বাটুল বলেন, যথাযথ নিয়মেই ওই নিয়োগ সম্পন্ন হবে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আফছার আলী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com