1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সলঙ্গা থানার ওসি এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:২২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সলঙ্গা থানার ওসি এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৫৫ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টার: ভুক্তভোগি পরিবারকে সহযোগিতা না করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সলঙ্গা থানা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম রেজা। মঙ্গলবার দুপুরে সলঙ্গা মওলানা তর্কবাগীশ পাঠাগারের এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন,গত শুকবার দুপুরে শফিকুল ইসলাম গং জমি দখল করার জন্য ৪০/৪৫ জন্য যায়। পরে আমরা বাধা দিলে আমিসহ আমার পরিবারের উপর হামলা চলায় এসময় আমি আমার ৬ মাসের শিশুসহ ৬ জন আহত হয়। আহত অবস্থায় ৯৯৯ ফোন করিলে ফোনটি সলঙ্গা থানায় ফরোয়ার্ড করেন আমি কথা বল্লে সলঙ্গা থানা থেকে বলেন থানায় সকল ফোর্স ব্যবস্ত আছে কেউ যেতে পারবে না বলে ফোনের লাইন কেটে দেয়। এ সময় এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ করার ৫ দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্তা গ্রহন করেনি সলঙ্গা থানার পুলিশ এবং কোন প্রকার তদন্তও করেনি। থানা পুলিশ হয়তো শফিকু্ল গং দের পক্ষ নিয়েছে তাই আমাদের কোন সহযোগিতা করছেন না। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় সংবাদ সম্মেলনে, সেলিমের বাবা কোবাদ আলী,স্ত্রী সাবিনা খাতুন ও শ্বশুর আব্দুল ওয়াহেদ আলীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সলঙ্গা থানার ওসি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com