1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস'র অকাল মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস’র অকাল মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬২ বার

উৎপল ঘোষ; যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যশোর শহরের বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্ল- পাড়ার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম শামসুর রহমান বিশ্বাস। মাতা খোদেজা খাতুন। ১৯৮৩ সালে ফাজিল শ্রেণীতে অধ্যয়নকালে যশোরের দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকার ঝিকরগাছা সংবাদদাতা হিসেবে মোস্তফা রুহুল কুদ্দুসের সাংবাদিকতার হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পূর্বাঞ্চল, ঢাকার ইউএনবিসহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। বর্তমানে দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের চীফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে ‘প্রথম আলো ট্রাস্ট’ আয়োজিত মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার লাভ করেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা নাটক মঞ্চায়নে পুরষ্কার লাভ করেন। ২০০৫ সালে শিশুতোষ নাটক রচনা করেন। ১৯৯৬ সালে শিশু একাডেমির শিশু নাট্য প্রতিযোগিতায় কাজের ছেলে প্রতিযোগিতায় ক্যান্সার নাটকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। বিভিন্ন পত্র পত্রিকায় ছড়া কবিতা গল্প, গান, নাটক নিয়মিত লেখালেখি করেন। তার প্রকাশিত বই ছয়টি। মঞ্চস্থ নাটক অর্ধশতাধিক। গল্প, নাটক, ছড়া, সাংবাদিকতা, ইসলামী ও পাঠ্যবইসহ আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও তিন মেয়ের জনক। স্ত্রী আনোয়ারা খাতুন স্কুলের শিক্ষিকা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com