1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনায় চাচা শশুরের ছুরিকাঘাতে জামাই খুন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনায় চাচা শশুরের ছুরিকাঘাতে জামাই খুন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫৭ বার

মোঃ নূরুন্নবী,পাবনা: পাবনায় চাচা শশুরের ছুরিকাঘাতে হাবিবুর রহমান ওরফে হাবুল সরদার (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মকছেদ সর্দারের জামাই । অভিযুক্ত সিরাজ সর্দার একই গ্রামের হামিদ আলী সর্দারের ছেলে। হাবিবুরের শশুর ও সিরাজ সর্দার সম্পর্কে চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সুত্রে জানান, বৃহস্পতিবার হাবিবুর রহমানের ছাগল তার চাচা শ্বশুর সিরাজ সরদারের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে চাচা শ্বশুর সিরাজ সরদার উত্তেজিত হয়ে হাবিবুর রহমানকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন । পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে । মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল শুক্রবার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্ৰহন করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com