1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বজ্রপাতে আহত ৫ ,মৃত্যু-১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বজ্রপাতে আহত ৫ ,মৃত্যু-১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭৮ বার

সাগর কুমার বাড়ই ,স্টাফ রিপোর্টার: গত ৯ ই জুন ~ ২০২৪ ইং রবিবার খুলনা জেলার তেরখাদা উপজেলার আওয়াতাধীন হাড়িখালী শহীদ পুর খাঁন এ সবুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রাঘাতে ৪ জন আহত সহ ১ জনের মৃত্যুর ঘটনা ঘটে । স্থানীয় সুত্রে জানা যায় , গত কাল রবিবার বিকাল আনুমানিক ৬ টার দিকে আকাশের পূর্ব ও উত্তর কোণে মেঘের ঘনঘটা লক্ষ করা যায় । ফুটবল খেলা চলা কালীন সময়ে হঠাৎ আকস্মিক বজ্রপাতের সৃষ্টির পূর্ব থেকেই সিমান্ত ( ১৫ ) নামের একটি ছেলে মাঠের পাশে বাই সাইকেল নিয়ে একটি আম গাছের নীচে অবস্থান করছিলো । আকস্মিক বজ্রাঘাতের ফলে সিমান্তর ঐ স্থানে মৃত্যু ঘটে । এ ছাড়াও মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে আরো ৪ থেক ৫ জন বজ্রাঘাতে গুরুত্বর আহত হয় । আহতদের দ্রত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সুত্রে আরো জানা যায় , হাড়িখালী গ্রামের খোকন ডাক্তারের ভাই ফারুকের এক মাত্র ছেলে সিমান্ত ( ১৫ ) বজ্রাঘাতে মৃত্যু হয় । সিমান্ত দশম শ্রেনীর মেধাবী ছাত্র ছিল । সিমান্তের অকাল মৃত্যুতে ডা: পরিবার সহ হাড়িখালী এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com