1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামে ভারতীয় সুপারী পাচার মামলায় ইউপি চেয়ারম্যান মিরন গ্রেপ্তার - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামে ভারতীয় সুপারী পাচার মামলায় ইউপি চেয়ারম্যান মিরন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৫ বার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) র দায়েরকৃত চোরাচালানের অভিযোগে বিশেষ  ক্ষমতা আইনের মামলায়  কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মিরন মোঃ ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিজিবি। সেই মামলার ওয়ারেন্ট মূলে তাকে আজ গ্রেপ্তার করে রাজিবপুর থানার পুলিশ। রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে গ্রেপ্তারের পর দুপুরেই কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com