1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে পাট বোঝায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে পাট বোঝায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৯০ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের শার্শায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে। বুধবার(১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর – সাতক্ষীরা মহাসড়কে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আল – আমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আলআমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্য জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝায় ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আলআমিন মারা যান। নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com