
সাগর কুমার বাড়ই ,স্টাফ রিপোর্টার: খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর নিজস্ব অর্থায়নে ছাগলাদাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভ্যান শ্রমিক ও চায়ের দোকানীদের মাঝে ঈদ সামগ্রী ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান সম্প্রতি নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা কাকা ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুম এ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম চৌধুরী , গাউস মাস্টার , জাহাঙ্গীর খাঁন , মোহাম্মদ নোমান , শেখ তানজেল হোসেন , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক শেখ , সাবেক সভাপতি হাই শেখ , সাবেক মেম্বার সরিফুল ইসলাম সরু। অনুষ্ঠান শেষে ছাগলাদাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভ্যান শ্রমিক ও চায়ের দোকানীদের মাঝে ঈদ সামগ্রী ও পাঞ্জাবি বিতরণ করা হয়।