1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীকে অচেতন করে চুরি - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীকে অচেতন করে চুরি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬৫ বার

বিপুল কুমার,কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে অভিনব কাইদায় জানালা দিয়ে চেতনানশক স্প্রে করার পর স্বামী-স্ত্রীকে অচেতন করে এক দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নাগেশ্বরী উপজেলার মাসুদ রানার গ্রামের বাড়ীতে এ ঘটনা ঘটে। মাসুদ রানা জানায়, রাতের খাবার শেষে তারা রাত সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। সম্ভবত রাত ১ টার দিকে চোরেরা খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করাতে তারা অচেতন হয়ে পড়েন। এরপর শাবল দিয়ে দরজার ছিটকেনি ভেঙ্গে ঘরে প্রবেশের পর আলমারি থেকে নগদ আড়াই লাখ টাকা ও পরিবারের দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। সকাল সাড়ে ৬ টার দিকে তাদের জ্ঞান ফেরার পর উঠে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে।মাসুদ রানার স্ত্রী জানায়, তারা স্বামী স্ত্রী এক ঘরেই ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের জানালা খোলাই ছিল। এ সুযোগে চোরেরা তাদেরকে অচেতন করে সব নিয়ে গেছে। তিনি আরো জানান, আলমারীতে তার বিয়ের সময়ের গহনাসহ পরিবারের ছেলে মেয়েদের মিলে প্রায় দেড় ভরি গহনা ছিল। এছাড়াও তার স্বামীর ব্যবসার জন্য একটি এনজিও থেকে লোন নিয়েছিলো লোন নেওয়া টাকাসহ প্রায় আড়াই লাখ টাকা ছিল তাদের ঘরে। চোরেরা তাদের সর্বশান্ত করে গেছে। তিনি জানান, আর কয়দিন পরই কিস্তি দিতে হবে । কিভাবে এনজিওর লোন শোধ করবেন তা নিয়েই মহা দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার জানান, চুরির বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও খোঁজ নিয়ে ব্যাবস্থা নিবেন বলে জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com