1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬০ বার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার ৩ আসামী কে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন পিপিএম এর নির্দেশ মোতাবেক গাইবান্ধা পলাশবাড়ী থানাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে । এরইধারাবাহিকতায় পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে ২২ জুন দুপুর অনুমান ১ টার সময় পলাশবাড়ী থানাধীন ৫ নং মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর মৌজাস্থ বোর্ড বাজার নামক স্থানে অভিযান চালিয়ে রুবেল হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন বুজরুক বিষ্ণুপুর গ্রামের তারা মিয়ার ছেলে মোঃ জামিরুল ইসলাম ওরফে জাম্বু (৪০), মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে অফির উদ্দিন (৫২),মৃত নুরু মিয়ার ছেলে মোঃ আফছার আলী (৫৫)। এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com