শিবগঞ্জে ট্রাক চাপায় অটো ভ্যান চালকের মৃত্যু

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় রমজান আলী (৫৫) নামের এক অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সোয়া আটটার দিকে উপজেলার মোকামতলা জয়পুর রাস্তার অদূরে আদর্শ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের রুস্তম আলী সরকারের ছেলে। স্থানীয়রা জানান, মোকামতলা থেকে বাড়ি ফিরার সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী জানান, ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক যানবাহনটি আমরা শনাক্ত করতে পারিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Verified by MonsterInsights

শিবগঞ্জে ট্রাক চাপায় অটো ভ্যান চালকের মৃত্যু

আপলোডের সময় : 08:35:50 am, Monday, 24 June 2024