1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাবিতে মধুপুর উপজেলা স্টুডেন্ট ফোরামের সভাপতি সজিব, সম্পাদক রাসেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাবিতে মধুপুর উপজেলা স্টুডেন্ট ফোরামের সভাপতি সজিব, সম্পাদক রাসেল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার

রাবিতে মধুপুর উপজেলা স্টুডেন্ট ফোরামের সভাপতি সজিব, সম্পাদক রাসেল

আল-মামুন আশিক রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মধুপুর উপজেলা স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিব মিয়াকে সভাপতি এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
রাসেল রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে নতুন এ কমিটি অনুমোদন পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিওর ফ্রুট সার্ভিস এর প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আল ইমরান। এসময়ে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকেই অত্যন্ত সুনামের সাথে বিশ্ববিদ্যালয়ের নামকরা একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক, যেখানে শুধু শিক্ষার্থীদের ক্যারিয়ারের দিকে প্রাধান্য দেওয়া হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights