1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তাড়াশে ডিভোর্সের একদিন পরেই এক গৃহবধূ আত্মহত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তাড়াশে ডিভোর্সের একদিন পরেই এক গৃহবধূ আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৬১ বার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে ডিভোর্সের একদিন পরেই এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।    বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১২ টার সময় উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে ঘটনাটি ঘটে।  ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।   পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুড়মা গ্রামের মুঞ্জিল হকের ছেলে রাসেল হোসেনের (২২) সাথে প্রতিবেশী শহিদুল ইসলামের মেয়ে পূর্ণিমা খাতুনের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে তারা পরিবারের অসম্মতিতে বিয়েও করেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে অশান্তি লেগেই ছিল। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ কারণে নিরুপায় হয়ে ২৫ জুন রাতে, গ্রামের লোকজন  উভয় পরিবারের সম্মতিতে এক সালিশ বৈঠকে বসেন।’   সেখানে ছেলে মেয়ের অসম্মতি থাকার পর মাত্র দেড় লাখ টাকায় তাদের কে খোলা তালাক করানো হয়। পরে আজ পূর্ণিমা খাতুন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com