1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসার আইচগাতি ক্যাম্প পুলিশের অভিযানে ৫০০ গ্ৰাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসার আইচগাতি ক্যাম্প পুলিশের অভিযানে ৫০০ গ্ৰাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৫৯ বার

স্টাফ রিপোর্টার:  খুলনা জেলার রূপসা থানার আইচগাতি ক্যাম্প পুলিশের অভিযানে ৫০০ গ্ৰাম গাঁজাসহ ২টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সোহাগ হাওলাদার ( ৩৪ ) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।  গত ৩০ জুন রাত সাড়ে ১২টার দিকে আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। রূপসা উপজেলার আইচগাতি এলাকার রাজাপুর গ্রামের পপুলার জুটমিলের পার্শ্ব থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১২ ঘটিকার দিকে এস আই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে আইচগাতি পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম আইচগাতি এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনা স্থলে আটককৃত ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০গ্ৰাম গাঁজা জব্দ করা হয়।  আটককৃত সোহাগ হাওলাদার খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। আইচগাতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান , ‘আটককৃত সোহাগ হাওলাদারের বিরুদ্ধে রূপসা থানায় ১৩ টি মামলা চলমান। গতকালের ৫০০ গ্ৰাম গাঁজা উদ্ধারের ঘটনায় রূপসা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০২, তারিখ- ০১/০৭/২০২৪ ইং। আটককৃত সোহাগকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com