1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা'র কৌশলী ভূমিকায় আইনশৃঙ্খলার উন্নতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা’র কৌশলী ভূমিকায় আইনশৃঙ্খলার উন্নতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি : অতীতের যে কোন সময়ের তুলনায় গাইবান্ধার সদর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা যোগদানের পর থেকে পাল্টে গেছে গোটা থানা এলাকার চিত্র এমনটাই দাবি করেছেন সদর থানা এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। গাইবান্ধা সদর থানা চর ও নদী বেষ্টিত হওয়ায় একটা সময় ছিলো মাদক জুয়া ও সন্ত্রাসীদের অভয়াশ্রম। সময়ের ব্যবধানে সদর থানা এখন অনেকটাই মাদক ও জুয়া মুক্ত। বিএনপি জামায়াত অধ্যুষিত সদর থানা সব সময় যেন রাজনৈতিক সংঘাত সহিংসতা লেগেই ছিলো। সভা সমাবেশ মিছিল মিটিং লেগেই থাকতো চলতো অরাজকতা । সময়ের ব্যবধানে এখন মিছিল মিটিং ও অরাজকতা অনেকটাই শুন্য । উপদ্রব নেই কিশোর গ্যাং এর। পলাশবাড়ী গাইবান্ধা সড়কে প্রায় প্রতিনিয়ত ডাকাতি ছিনতাই চুরি হতো। অবিশ্বাস্য হলেও সত্য পলাশবাড়ী গাইবান্ধা সড়ক ছাড়াও ব্রক্ষপুত্র নদী এখন ডাকাত মুক্ত। রাত পোহালেই শুনতে হয়না অটো ছিনতাই ও চুরির কথা। সদর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কারন জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় দল মত নির্বিশেষে সকলের সহযোগিতার কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আজ এই উন্নতি । যত দিন সদর থানায় থাকবো সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। মাদক সন্ত্রাস জুয়া, চুরি, ডাকাতি ছিনতাই ও জঙ্গিবাদ রোধকল্পে সদর থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights