1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরের অভয়নগরে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরের অভয়নগরে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৬ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়ার সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে। কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে এ স্থাপনা উচ্ছেদ করে। অভিযানে ৩ বসতঘর, ২ ঘরের বারান্দা, প্রাচীর, টয়লেটসহ কয়েকটি অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন সাংবাদিকদের বলেন, উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় খাস খতিয়ানে ৩৩ শতক জমির একটি মাটির রাস্তা স্থানীয় একটি চক্র দুই যুগ ধরে বন্ধ করে রেখেছিল। গুয়াখোলা মৌজায় যার এসএ নম্বর ৬৩৩ ও আরএস নম্বর ৫১২০। অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তা দখলকারীদের বিরুদ্ধে তাদের স্থাপনা অপসারণের জন্য তিন দফা চিঠি দেয়া হয়েছিল। কিন্তু দখলকারীরা বিষয়টি আমলে নেয়নি। যে কারণে যশোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়। ২০ জন শ্রমিক ও একটি স্কেভেটর দিয়ে সকল অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। সরকারি ম্যাপ অনুযায়ী ৭৩৫ ফুট দৈর্ঘ্য ও ১৯ ফুট প্রস্থের রাস্তাটি অবশেষে দখলমুক্ত করা সম্ভব হয়। অভিযান চলাকালে অভয়নগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল, নওয়াপাড়া পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com