1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিজেকে নির্দোশ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন যশোর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিজেকে নির্দোশ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন যশোর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৯ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : শহীদ পরিবারের বাড়ি ভাংচুরের ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। আজ দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৭ জুন দুপুরে সদর উপজেলার হামিদপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িঘর এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে ও তার ছেলের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। সংবাদ মাধ্যমে লেখা হয়েছে আমরা উপস্থিত থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুট করে এনেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার দাবি প্রকৃত পক্ষে বিবাদমান জমির মালিক তার বেয়াই নুরুল ইসলামের। আসাদুজ্জামান গং জোরপূর্বক তা দখল করে রেখেছে। তারা নিজেরাই বাড়িঘর ভেঙে দোষারাপ করছে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, সাংবাদিকরা যদি প্রমাণ করতে পারে ২৭জুন আমি ঘটনাস্থলে ছিলাম তাহলে ১৫ লাখ টাকা, আমার ছেলে ছিল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা ও যে জমি নিয়ে বিরোধ তার মালিক আসাদুজ্জামান গং প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির কবু, আলহাজ্ব ফিরোজ খান, যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com