1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবপুরে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবপুরে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৫ বার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা: নরসিংদীর শিবপুর উপজেলা কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কৃষকলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান মাহবুব,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম রিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন। উপজেলার শিবপুর নগর ও জয়নগর ইউনিয়নের অষ্টাআনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চারা রোপণ করে কর্মসূচীর শুভ সুচনা করেন। আর এই কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক ফলজ, বনজ, ঔষধী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সবুজের ছায়ায় হোক আগামীর সুন্দর পৃথিবী। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। তাই এই মুহূর্তে প্রকৃতিকে বাঁচাতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এই বৃক্ষরোপণ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights