1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্টগ্রামে এপেক্স ক্লাব অব পটিয়ার ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্টগ্রামে এপেক্স ক্লাব অব পটিয়ার ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯১ বার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি: পটিয়ায় হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শুক্রবার ১২ জুলাই পটিয়া এপেক্স ক্লাবের পেসিডেন্ট এপে.লিয়াকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডিএনই এপে.মোরশেদুর রেজার পরিচালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু জাফর চৌধুরী, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইঞা জনি, বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, ডা: সৈয়দ সাইফুল ইসলাম, মাওলানা কাজী সোলাইমান চৌধুরী, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার & চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান, পটিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, সার্ভিস ডিরেক্টর জসীম উদ্দীন, আব্দুল্লাহ ফারুক রবি, আবদুল মোমেন, নাঈম আলমদার, আরাফাতুন নূর, মোহাম্মদ রুবেল,এস এম আবু হেনা, মাহমুদুল হক, নাফিজ করিম প্রমুখ। উৎসবে স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, লটকন, ড্রাগন, কলা, আনারস, আমলকিসহ নানা জাতের ফল। এতে বক্তারা বলেন, পৃথিবীতে মানবিক কাজ করা সব চেয়ে বড় উত্তম কাজ। যা সবার পক্ষে করা সম্ভব হয় না। পটিয়া এপেক্স ক্লাব মানবিক কাজের মাধ্যমে যে কাজ করছেন তা সত্যি অতুলনীয়। আমরা সবাই পারিবারিক ও ব্যক্তিগত ভাবে কম বেশি নানা ধরণের ফল খেয়ে থাকি, বিভিন্ন মাদ্রাসা ও অতিম খানার শিক্ষার্থীরা নানা কারণে হয়তো এই সব ফল খেতে পারে না, তাই তাদের মুখে হাসি ফুটাতে এপেক্সে ক্লাবের ন্যায় অন্যান্য মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights