1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা ২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা ২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০১ বার

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা-২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান ফাউনোডশন কর্তৃক আয়োজিত প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার (১৭ জুলাই) আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। পাঁচুপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই সিনিয়র মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাছির উদ্দিন ও (অব,প্রাপ্ত)সহকারী অধ্যাপক(পদাথ বিজ্ঞান)আত্রাই মহিলা কলেজ মোঃদীন মোহাম্মদ। বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক কামাল উদ্দিন টগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার সরকার,ইনচাজ ,ইসলামী ব্যাংক, আত্রাই, নওগাঁ আসাদুল্লাহ আল গালীব,অধ্যক্ষ,ক্রিয়েটিভ মডেল একাডেমি, আহসানগঞ্জ,আত্রাই, নওগাঁ মোঃ আরিফুল ইসলাম, গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নুরজাহান বেগম, জয়সাড়া খন্জর সরকারি প্রখমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মালেকা বেগম, কলকাকোলী মডেল স্কুল এন্ড কলেজ প্রশাসক, আসিফ নেওয়াজ জেভিস,আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন সরদার। অনুষ্ঠান সঞ্চলনা করেন খন্দকার বাবুল আকতার। অনুষ্ঠানে শিক্ষানুরাগী শিক্ষাবিদ মানবতার মা আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস বলেন “ ছাত্র.ছাত্রীদেরকে শুধু পরীক্ষা পাশের জন্য তৈরি না করে ছাত্র/ছাত্রীদেরকে জ্ঞানমূখী শিক্ষাদানের জন্য সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। প্রধান অতিথি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস চেয়ারম্যান ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা-২০২৪ এর উদ্যোগ এর প্রশংসা করে বলেন মেধা যাচাই ও ছাত্র /ছাত্রীদেরকে সময় উপযোগি করে গড়ে তুলতে এরকম মেধা যাচাইয়ের প্রয়োজনিয়তা অপরিসিম। এই শিশুরাই একদিন শিক্ষিত জাতি গঠন ও উন্নত দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাথবে।চেয়ারম্যান ফাউন্ডেশন মেধা যাচাই পরীক্ষায় পাঁচুপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই শত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল। তন্মধ্যে ০৩টি গ্রেডে ০৪ জন করে মোট ১২জন শিক্ষাথীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। চেয়ারম্যান ফাউনোডশন কর্তৃক আয়োজিত প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষার ছাত্র-ছাত্রীদের পুরস্কার চেয়ারম্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম তার নিজস্ব অর্থানে সহযোগিতা করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও চেয়ারম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে একটি সাইকেল, সনদ, ক্রেস ও গাছের চারা এবং মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে একটি সাইকেল, সনদ,ক্রেস ও গাছের চারা প্রদান করা হয়। এবং মেধা যাচাই পরীক্ষায় সকল অংশ গ্রহনকারীদের মাঝে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে ক্রেস ও সনদ প্রদান করা হয়

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com