1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিলেটে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিলেটে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার

নিউজ ডেস্ক: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর আখালিয়া এলাকার বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশকে ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা গেছে। ইটপাটকেল ছুড়ছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি পালনে নগরীর সুরমা আবাসিক এলাকা এবং আখালিয়া এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দিকে এগোতে থাকলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা পুলিশকে ঘিরে ধরলে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এলে দুই দিক থেকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। সেখানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অনেককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights