1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কালবেলার সাংবাদিক গুলিবিদ্ধ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কালবেলার সাংবাদিক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে মিঠু দাস জয় নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি দৈনিক কালবেলার সিলেট ব্যুরো হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে সিলেটের সুরমা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে পড়ে মিঠু দাস জয় তিনটি ছররা গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।এদিন বিকেল ৩টার দিকে একটি মিছিল সুরমা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক গিয়ে আবার সুরমায় যাওয়ার সময় পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের ওপর নির্বিচারে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ১০০ জনের অধিক আহত হয়েছেন। এছাড়া ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এছাড়া ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights