1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার

বি.এম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান: গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক ১০ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে খুলনার রূপসায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র ঘাটভোগ ইউনিয়ন শাখা কর্তৃক সোমবার সকাল ১১ টায় আলাইপুর বাজার অটোস্টান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি ও গত ১০ আগস্ট গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আওয়ামি সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম আঃ মালেক এর সভাপতিত্বে ও সাবেক থানা বিএনপির যুগ্ম আহবায়ক স ম হাসিবুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ  সমাবেশে  প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির  যুগ্ন  আহবায়ক মো. মিকাইল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপি যুগ্ন আহবায়ক মো. হুমাউন কবির শেখ। আরও বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. সাইফুল ইসলাম পাইক,  যুগ্ন আহ্বায়ক  মোল্লা মিশকাত, মো. খাইরুল ইসলাম খোকন, আবুল কাশেম কালা, আসলাম শেখ।

এসময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য আরিফ মোল্লা,  মিঠু মোল্লা নাসির উদ্দিন শেখ, মোল্লা দূরূল হুদা, জাহান শেখ শাজাহান শেখ, যুবদল নেতা  মুরসালিন ইসলাম রনি, মনির আহম্মেদ লস্কর, মুস্তাকিম শেখ, স ম শফিকুল ইসলাম,  শাহজালাল লস্কর, খালিদ লস্কর, মোল্লা জাফর ইকবাল, মহিদুল শেখ, বাবুল লস্কর, আনোয়ার পাইক, গোবিন্দ বিশ্বাস, গৌর চন্দ্র বিশ্বাস, মোহিত মালাকার, আব্দুল্লাহ শিকদার, জলিল লস্কর, দাউদ শেখ, আনোয়ার,  হামিম, এরশাদ, মাহমুদ,  তারেক লস্কর,  সোহেল মোল্লা, মুরাদ শিকদার, গোলাম রব্বানী, মিরাজ লস্কর, আসলাম লস্কর  প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com