1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার

মোঃ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টারঃ কলেজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ছাত্র ছাত্রীদের স্বস্তি ও শান্তি ফেরাতে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদের সঙ্গে মতবিনিময় করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। সোমবার বেলা ১১ ঘটিকায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ মাহবুবুর রশীদের সঙ্গে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ -সাংগঠনিক সম্পাদক ও মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, সিনিয়র সহ-সভাপতি আলামিন খন্দকার, সাধারণ সম্পাদক শাকিল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আফিফ হাসান, সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ হানিফ, রাকিব জুয়েল সহ নেতাকর্মীরা। মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের দিকনির্দেশনায় ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে কলেজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ছাত্র ছাত্রীদের স্বস্তি ও শান্তি ফেরাতে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ কে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে। এসময় কলেজের অধ্যক্ষের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়েছে । কলেজে ছাত্রদল নেতাকর্মীরা অধ্যক্ষ কে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights