1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ী-২ আসনের আ.লীগের প্রার্থী জিল্লুল হাকিমকে শোকজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ী-২ আসনের আ.লীগের প্রার্থী জিল্লুল হাকিমকে শোকজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি ২১০ (রাজবাড়ী-২) ও রাজবাড়ীর যুগ্ম জেলা ও দায়রা ২য় আদালতের বিচারক মোঃ শাহিনুর রহমান।

রবিবার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন নং- ২১০ (রাজবাড়ী-২) এর সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জিল্লুল হাকিমকে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লংঘন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, সংসদীয় আসন নং- ২১০ (রাজবাড়ী-২) এর নির্বাচনি এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে গিয়ে অপর নির্বাচনী এলাকার সংসদীয় আসন নং- ২০৯ (রাজবাড়ী-১) এর এলাকায় অবস্থিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় বিজয় দিবসে আলোচনা সভা করেন। ওই সভায় ৯০% লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০% ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে বক্তব্য প্রদান করেন। নির্বাচনী আচরণ বিধিমালা-২০০৮ অনুযায়ী নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে উক্তরূপ বক্তব্য প্রদান করায় নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। উক্তরুপ বক্তব্য জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ১১(৫) ও ১২ বিধির পরিপন্থি। নির্বাচনে ৯০% লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০টি ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে বক্তব্য দ্বারা কি বুঝাতে চেয়েছেন বা উক্তরুপ বক্তব্য কেন নির্বাচনী আরচরণ বিধিমালার লংঘন গণ্য হবে না সে মর্মে স্ব-শ্বরীরে উপস্থিত হয়ে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগামী ১৯ ডিসেম্বর বেলা ১২ টার সময়ে কমিটির কার্যালয় (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, রাজবাড়ী এর এজলাসে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights