1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রবাসীদের বিশেষ গৃহঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রবাসীদের বিশেষ গৃহঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯১ বার

বাংলাদেশে বাড়ি/অ্যাপার্টমেন্ট নির্মাণে প্রবাসীদের ঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক। এজন্য বিশেষ ‘হোম লোন’ প্রডাক্ট চালু করা হয়েছে।

এই প্রডাক্টের আওতায় প্রবাসীরা বিদেশে বসেই ঋণ সুবিধা গ্রহণ এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় এই ঋণের কিস্তি পরিশোধ করা যাবে। প্রবাসীদের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে আমেরিকান কোম্পানি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম এবং ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আজাদুল হক।অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি হারুনুর রশীদ, এসইভিপি কাজী সাফায়েত কবীর ও ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ম্যানেজার আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights