1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুড়ী প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার

মৌলভীবাজার জেলার জুড়ীতে ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার জুড়ী মডেল একাডেমি প্রাঙ্গণে ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ছাত্রলীগ নেতা মোঃ আল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, বেলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, ইউপি সদস্য আবুল কাশেম, সমাজসেবক মিজানুর রহমান, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক মিয়া, জুড়ী মডেল একাডেমির সিনিয়র শিক্ষক উসমান হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব, শাকিল, সাইদুল, আবুল কালাম, ইউছুফ আহমেদ, কয়েছ আহমেদ প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিনজন করে মোট ছয় জনসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights