1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ ইউপি সদস্য তালিমুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ ইউপি সদস্য তালিমুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যের (মেম্বার) তালিমুল ইসলাম খাঁন (৪০) চিকিৎসাধীন সোমবার গভীর রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে রাত অনুমান ২টার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে কে বা কারা বাড়ির বাহির থেকে দরজায় সিটকিনিতে লোহার তার দিয়ে আটকিয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে হয়তো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুত্বের মধ্যে পুরো ঘরে আগুন জ্বলে যায়। তখন ইউপি সদস্য ও পরিবারের চিল্লাচিল্লি বাড়ির আসে পাশের লোকজন শুনতে পেরে দেখে তালিমুলের পুরো ঘরে আগুন জ্বলছে। এসময় তালিমুলের ছোট ভাই তাদের বাাঁচাতে গেলে সেও আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে তাদের সবাইকে বের করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোরবেলায় তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। আহতদের তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় সোমবার (১৯ আগস্ট) গভীর রাতে ইউপি সদস্যের (মেম্বার) তালিমুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) মাগরিব বাদ তার গ্রামের মসজিদে জনাজা শেষে এলাকার গণকবর স্থানে সমাধিত হবে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ১৫/০৮/২০২৪ইং। উক্ত মামলার জের ধরে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। বর্তমানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com