1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা: সুপ্রদীপ চাকমা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা: সুপ্রদীপ চাকমা

মোঃ রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার বলে মন্তব্য করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ ( ২৬ আগস্ট) বান্দরবান শহরের সার্কিট হাউসে বান্দরবানে সরকারী কর্মকর্তা ও বান্দরবানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের  সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, ‘যাদের পকেট থেকে চাঁদা যায় তারা বুঝে কী কষ্ট। তাই এসব বন্ধ করে সাধারণ মানুষের মধ্যে সুখ ফিরিয়ে নিয়ে আসতে হবে।’

 

তিনি আরো জানিয়েছেন , ‘পাহাড়ের শিক্ষা ব্যবস্থা সমতলের চেয়ে অনেক পিছিয়ে। যার কারণে এ অঞ্চলের ছেলে-মেয়েরা কোথাও কোন প্রতিযোগিতায় গিয়ে টিকতে পারেনা। তাই যোগ্যতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা খুবই জরুরি।

 

উপদেষ্টা জানান, বান্দরবান পার্বত্য জেলা সারাদেশে পর্যটন নগরী হিসেবে পরিচিত। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পর্যটন শিল্প বিকাশে কাজ করা হবে।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনঃগঠন নিয়ে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, খুব শিগগিরই জেলা পরিষদ গঠন করা হবে। সরকারের রূপরেখা অনুযায়ী সদস্য সংখ্যা নেয়া হবে। আমি চাইলে একজন বাড়তে পারবো না, কমাতেও পারবো না। তবে সদস্যদের মধ্যে শিক্ষার্থী রাখা হলে আমার মতে ভালো হবে।

 

যৌথ অভিযানে কেএনএফ সন্দেহে মা-বোন ও শিক্ষার্থীদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মুক্তি দেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা জানান,বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি। তাদের বিষয়ে আইনগত কোন জটিলতা আছে কিনা সেটা দেখা হবে।

 

তবে সকলের সমন্বয়ে জনগণের মঙ্গলের জন্য অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ে উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন  তিনি। বিশেষ করে যোগ্যতা সম্পন্ন শিক্ষা, জীবিকা উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com