
ভুরুঙ্গামারীতে মোবাইল ফোন না পেয়ে এক মাদ্রাসা ছাত্র গলায় ওড়না দিয়ে ফাঁস আত্মহত্যা করেছে।
সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার সোনাহাট ইউপির মধ্য ভরতের ছড়া গ্রামের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ আলী (১০) ওই গ্রামের ভ্যান চালক শাজ আলীর ছেলে। সোনাহাট ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন জানান, নিহত শিক্ষার্থী উপজেলার একটি স্বনামধন্য মাদ্রাসায় পড়াশোনা করে। তার মোবাইল ফোনের প্রতি খুবই আসক্ত ছিলো তার। সোমবার সকালে মোবাইল ফোন দেখা নিয়ে বোনের সাথে ঝগড়া বাঁধে। পরে বাবা ফোন লুকিয়ে রেখে নদীতে মাছ ধরতে যায়। এ সময় সোহাগ ঘরে ঢুকে মোবাইল ফোন না পেয়ে কান্নাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।