1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় বন্যাদূর্গত এলাকার জন্য সরকারের ত্রাণ তহবিলের বিষয়ে প্রশাসনের সাথে জামায়াতের আলোচনা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় বন্যাদূর্গত এলাকার জন্য সরকারের ত্রাণ তহবিলের বিষয়ে প্রশাসনের সাথে জামায়াতের আলোচনা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫১ বার

যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে বন্যাদূর্গত এলাকার অসহায় মানুষের জন্য সরকারের ত্রাণ তহবিলের বিষয়ে প্রশাসনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনায় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দের নিকট বন্যাদূর্গত এলাকার জন্য সরকারের ত্রাণ তহবিলের নগদ অর্থ না দিয়ে প্রয়োজনীয় শুকনা খাদ্য দ্রব্য ও ঔষধ দেওয়ার জন্য অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল।

মঙ্গলবার বেলা ২টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এই আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার সমাজ কল্যাণ সম্পাদক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার আমির অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম, অর্থ সম্পাদক শেখ আব্দুল রকিম, কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, পৌর আমির অধ্যাপক মশিউর রহমান, জেলা ও উপজেলার সূরা সদস্য আবিদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com