1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘মনে হয় কোনো জন্মে পাপ করেছি’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘মনে হয় কোনো জন্মে পাপ করেছি’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার

নিউজ ডেস্কঃ

বগুড়া-৪ আসনে দীর্ঘ ২২ বছর পর নৌকা পেয়েও হারিয়েছেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ। সেই হতাশা থেকে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন।

বগুড়ার বিভিন্ন আসন থেকে নৌকা হারানো আওয়ামী লীগের প্রার্থীদের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘মনে হয় কোনো জন্মে পাপ করেছি’।

এদিকে ১৪ দলীয় জোটের শরিক জাসদকে আসনটি ছেড়ে দেওয়ায় আশাহত হয়ে এরকম স্ট্যাটাস দিয়েছেন বলেই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, বগুড়া-৪ আসনটি দীর্ঘদিন জামায়াত ও বিএনপির দখলে ছিল। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নন্দীগ্রামের শহীদুল আলম দুদুকে নৌকার মাঝি করা হয়েছিল। ১৪ দলীয় জোট গঠনের পর থেকে এ আসনের জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারেননি। আসনটি জেলা জাসদ সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেনকে ছেড়ে দেওয়ায় তারা শোকাহত।

স্ট্যাটাস প্রসঙ্গে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ বলেন, মনে কষ্ট পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। অন্য কোনোকিছু মনে করে দিইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থাশীল। তিনি যা ভালো মনে করেছেন, তাই করেছেন। দলের বাইরে কথা বলার ইচ্ছা নেই।

জানতে চাইলে বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী রেজাউল করিম তানসেন বলেন, এর আগেও ১৪ দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছি। উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভুল-বোঝাবুঝি থাকতে পারে। তবে এটাও থাকবে না।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights