1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার 
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছেন, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৩ রাখা সেপ্টেম্বর) তিনি সরকারি সিটি কলেজ, ঝুমঝুমপুর প্রগতি বালিকা বিদ্যালয় ও বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ,বনজ এবং ঔষধী বৃক্ষ রোপণ করেন।
নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, কৃষক দল, ছাত্রদল এ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নামজুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল আহমেদ, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com