1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল, যানবাহন ভাংচুর - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল, যানবাহন ভাংচুর

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধ
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার

বিএনপির ডাকা হরতাল সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকার মধ্যে একটি যাত্রীবাহি বাস ও কয়েকটি ট্রাকসহ মোট ৬ টি যানবাহনের সামনের গ্লাস ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উক্ত স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজিস্টেট এর নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরাসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহন করলে পিছু হঠতে বাধ্য হয় বিএনপির নেতাকর্মীরা। পরে মহাসড়কের যান বাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। জানা যায়, আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ঢাকা রংপুর মহাসড়কে উঠে এলোপাতারি ভাবে মহাসড়কের উপর চলাচলরত ও থামানো যানবাহন বাস ও ট্রাকের সামনের গ্লাস ভাংচুর করে এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ারসেল নিক্ষেপ করলে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কেউ গুরুতর হওয়ার খবর না পাওয়া গেলেও ঢিল ও লাঠির আঘাতে আঘাত প্রাপ্ত হয়েছে যাত্রী,যানবাহনের চালক,হেলাপারসহ কয়েকজন।

পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনের রয়েছে ও মহাসড়কে স্বাভাবিক ভাবে যান বাহন চলাচল করছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com