1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার

দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় যারা চাঁদাবাজি, দখলবাজি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের ধরে পুলিশে দিন। জনমনে স্বস্তি ফেরাতে প্রয়োজনে নিজেদেরকে পুলিশের দ্বায়িত্ব পালনের আহ্বান জানালেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা। খুনী হাসিনার ফাঁসির দাবিতে সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকালে নাগেশ্বরী উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, উপজেলা সভাপতি নুর নবী দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, উপজেলা যুব দলের সদস্য সচিব
মোঃ আতিকুর রহমান লেবু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাইয়ুম, বামন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুগ্ম আহবায়ক মোঃ মিনারুল ইসলাম, , পৌর আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আল আমিন হক রবি প্রমুখ।বিক্ষোভে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী মিছিলযোগে অংশ নেয়। সমবেত মিছিলটি কয়েকটি অংশে শহর প্রদক্ষিন শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা যুবদল ও ছাত্রদলের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com