
অদ্য ১০/০৯/২০২৪ খ্রি: রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে শুরু হয়ে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত রুমা বাজারস্থ বাজার শেড মায়া কুঞ্জের ২য় তলায় রুমা জোনের সার্বিক তত্ত্বাবধানে রুমা বাজার কমিটি-২০২৪ইং নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেজর মো: মেহেদী আলম সরকার, পিএসসি, উপ-অধিনায়ক, ৩৬বীর, রুমা জোন, ক্যাপ্টেন,শাহরিয়ার হোসেন সজীব, এসপিপি, ২৮বীর, রুমা জোন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবির হোসেন, রুমা বাজার আর্মি ক্যাম্প ইনচার্জ। উক্ত নির্বাচনে মোট ২৯৫ ভোটের মধ্যে ২৪৪টি ভোট কাস্ট হয় ।
উক্ত নির্বাচনে বিজয়ীদের বিবরণ নিম্নে উপস্থাপন করা হলঃ
ক) জনাব খলিলুর রহমান, সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে বিজয়ী।
খ) জনাব মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ১৮০ ভোট পেয়ে বিজয়ী।
গ) জনাব সাধন বড়ুয়া, কোষাধ্যক্ষ পদে ১৭৫ ভোট পেয়ে বিজয়ী।
উক্ত নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।