1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার বিএনপির মশাল মিছিল থেকে দুইজন গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার বিএনপির মশাল মিছিল থেকে দুইজন গ্রেফতার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার

বগুড়ার শেরপুরে হরতালের সমর্থনে মশাল মিছিল করার সময় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বের) দুপুরের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহিদুর রহমান টুলু (৪৫)। তিনি পৌরশহরের সর্দারপাড়া এলাকার মৃত ডা. আজিজুল হকের ছেলে। এছাড়া যুবদল নেতার নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি একই এলাকার শামছুল আলম পান্নার ছেলে এবং উপজেলা যুবদলের নির্বাহী কমিটির সদস্য।

দলীয় সূত্র জানায়, এক দফা দাবিতে বিএনপিসহ সমমনাদলের ডাকা হরতাল সফল করার আহবান জানিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় খন্দকারপাড়া এলাকার একটি সড়ক প্রদক্ষিণ করছিল। এ সময় পুলিশ গিয়ে মিছিলে বাধা দেয়। একপর্যায়ে বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেইসঙ্গে বিএনপি নেতা জাহিদুর রহমান টুলু ও যুবদল নেতা শহিদুল ইসলামকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে অনুমতি ছাড়াই মিছিল করার চেষ্টা করলে পুলিশ তা বন্ধ করে দেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com