1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের মনগড়া ভাবে চলছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের মনগড়া ভাবে চলছে

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয় সোমবার (২৩ সেপ্টেম্বর) ্দুপুর সাড়ে বারোটা আমাদের চ্যানেল ১১.tv এর কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীম দৈনিক বাংলাদেশ সমাচার কুড়িগ্রাম রিপোর্টার সহ কয়েকজন সাংবাদিক পৌঁছে দেখে স্কুলের ক্লাসরুমগুলো বন্ধ, জাতীয় পতাকা উড়ছে, দুইজন শিক্ষক ও একজন কর্মচারী লাইব্রেরীতে বসে সময় কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, এ অবস্থা যেন নতুন নয় প্রায় সময় প্রধান শিক্ষক চলে যাওয়ার পরপর বাকি শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে চলে যান। এমন অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিনের। কিন্তু তারা মুখ খুলতে সাহস পায় না। উপস্থিত দুইজন সহকারী শিক্ষক জানান, প্রচন্ড গরমের কারণে স্কুল ছুটি দেয়া হয়েছে। এ কারণে অন্য শিক্ষকরা স্কুলে নেই। স্কুলের অফিস সহায়ক জানান, ছাত্র-ছাত্রীরা নেই তাই ক্লাস রুমগুলো বন্ধ করে অফিসে আছি। বিকেল চারটা পর্যন্ত অফিস খোলা রাখবো। তিনি বলেন প্রধান শিক্ষকের নির্দেশে আমাকে চলতে হয়। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, গরমের কারণে ছাত্র-ছাত্রীরা থাকতে চায়না এ কারণে বন্ধ করা হয়েছে। সরকারি কোন নির্দেশনা আছে কিনা সে বিষয়ে তিনি বলেন সরকারি কোনো নির্দেশনা নেই গরমের কারণে বন্ধ রয়েছে তবে শিক্ষকরা রয়েছেন। শিক্ষকরা প্রতিষ্ঠা আছেন কিনা এ বিষয়ে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন সরকারি কোন নিয়ম নেই দুপুরের মধ্যে স্কুল বন্ধ। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights