1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সেশনজট কমাতে শীতকালীন ছুটি কমাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সেশনজট কমাতে শীতকালীন ছুটি কমাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মহামারী করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বেড়েছে সেশনজট। একইসাথে প্রায় এক বছরের সেশনজটের কবলে পড়েছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেশনজট কমাতে তাই শীতকালীন ছুটি কমিয়ে দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত শীতকালীন ছুটি থাকার কথা থাকলেও সে ছুটি কমিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে প্রায় এক সপ্তাহ অতিরিক্ত শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে ২০ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ তানভীর আহমেদের সভাপতিত্বে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় সেশনজট কমাতে এই আহবান জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে এবার শীতকালীন ছুটি চারদিন কমানো হচ্ছে। এসময় তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, পররাষ্ট্র, ও আর্থ-সামাজিক ক্ষেত্রে এবং অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী অবদান রাখেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেন নির্বাচনে তাঁদের দায়িত্ব পালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার জন্য অবদান রাখতে সক্ষম হন, এ বিষয়েও আলোকপাত করেন প্রফেসর শাহ্ আজম।

প্রফেসর শাহ্ আজম বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পুনরায় নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভুমিকা রাখতে সক্ষম হয়, সে বিষয়ে অবদান রাখার দায়িত্ব আমাদের সকলের। বিশেষত জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, করোনায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে এর আগেও শীতকালীন ছুটি বাতিল করে শ্রেণী কার্যক্রম চালু রেখেছিল বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও সেশনজট কমাতে অন্যান্য উদ্যোগের ফলে প্রায় সব বিভাগে সেশনজট ক্রমান্বয়ে কমছে। তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সঙ্গীত বিভাগ। বিগত আগস্টেই ২০২২ সালে অনুষ্ঠিতব্য বেশিরভাগ পরীক্ষা সম্পন্ন করেছিল বিভাগটি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights