1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আজ পাবনায় আসছেন গণমানুষের নেতা, ছাত্র জনতার আইডল জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আজ পাবনায় আসছেন গণমানুষের নেতা, ছাত্র জনতার আইডল জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মত পাবনায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। জেলাজুরে সাজসাজ রব উঠেছে। আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জমায়াতে ইসলামী পাবনা জেলা শাখার বিশাল সুধী ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়ারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হুসাইনের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম,সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুর আলম । সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ । এ ছাড়া পাবনা সংস্কৃতি কেন্দ্রের শিল্পীবৃন্দ ইসলামী সংগীত পরিবেশন করবেন ।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে সকাল ৯ ঘটিকা থেকে ১২ টা পর্যন্ত রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সুধী ও কর্মী সমাবেশ কলেজ মাঠ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এডওয়ার্ড মাঠের জনসভার সমাবেশস্থলের কাজ সম্পন্ন হয়েছে।

সমাবেশস্থল পরিদর্শন করেছে পাবনার জামায়াতের ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি আবে সালেহ মো: আব্দুল্লাহ, পাবনা পৌর জামায়াতের আমীর অধ্যাপক রকিব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সম্পাদক এসএম সোহেল, পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন প্রমুখ।

আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান পাবনার গণমানুষের নেতা মাওলানা আব্দুস সুবহান কর্তৃক প্রতিষ্ঠিত দারুল আমান ট্রাস্ট পরিচালিত পাবনা ইসলামিয়া এতিমখানার এতিমদের খোঁজ খবর নিবেন এবং পাবনা জেলা এনডিএফ এর চিকিৎসকদের সাথে মতবিনিময় করবেন । দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের রুকন সম্মেলন এবং সুধী ও কর্মী সমাবেশ উপলক্ষে পাবনায় সাজ সাজ রব পড়েছে । জামায়াত নেতাকর্মী সাধারণ ছাত্র জনতার মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে

এদিকে আমীরে জামায়াতর আগমনকে স্বাগতম জানিয়ে শুক্রবার রাতে পাবনা শহরে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা পৌর জামায়াতের আমীর অধ্যাপক রকিব উদ্দিন ও সদর জামায়াতের আমীর আব্দুর রবের নেতৃত্ব মিছিলটি শহরের চাঁপাবিবি জামে মসজিদ থেকে শুরু করে বিনাবানী কম্প্লেক্স ঘুরে আবার ট্রাফিক মোড়ে হয়ে এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শনিবারে সম্মেলন স্বরণ কালের জনশক্তি ও সাধারণ মানুষ উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করেন। এছাড়ারা পাবনার ১০ টি উপজেলায় পৃথক পৃথক মিছিল হয়েছে। সংগঠনটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল হয়েছে।

সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু ইসহাক মাষ্টার বলেন, জামায়াতের আমীর পাবনায় আসছেন এরচেয়ে আনন্দের আর কিছু হতে পারেনা। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি তাঁকে দেখার জন্য। ইউনিয়নর সকল পর্যায়ের জনশক্তির মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

মালঞ্চি ইউনিয়ন জামায়াতের আমীর আবু দাউদ বলেন, স্বৈরাচার পতনের পর প্রথমবারের মত আমাদের জেলায় সফরে আসছে আমীর। নেতাকর্মীদের নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি আমরা নিয়েছি।

পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সহসভাপতি সিরাজুল ইসলাম বলেন, দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে এদেশ হবে আর্থ সামাজিকভাবে উন্নয়নশীল দেশ। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পাবনার সমাবেশ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।

পাবনা পৌর জামায়াতের আমীর অধ্যাপক রকিব উদ্দিন বলেন, সমাবেশ সফল করতে আমরা বিশাল সুস্বাগতম মিছিল করেছি। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ঈদের উৎসবের মত মনে হচ্ছে। সকল পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠান সফল করতে কাজ করছে।

পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো ইকবাল হোসাইন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মত জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজকে পাবনায় আসছেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিপুল পরিমাণ নেতাকর্মী অধির আগ্রহে আছেন আমীরকে এক নজর দেখার জন্য। পাবনার ১০ টি উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে। দুটি পর্বে অনুষ্ঠান হবে। প্রথম পর্বে রুকন সম্মেলন। আব্দুস সাত্তার মিলনায়তনে মহিলা রুকনরা বসবেন। দ্বিতীয় পর্বে সুধী ও কর্মী সম্মেলন হবে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। সাংবাদিক ভাইদের উপস্থিত হয়ে সমাবেশে সংবাদ কাভারের আহবান জানান। বিএনপি ও ইসলামী আন্দোলন সহ প্রায় দলকে দাওয়াত দেওয়া হয়েছে। জেলা পুলিশ ও প্রশাসন আমাদের সার্বিক সহযোগীতা করছেন। তাই আজকের অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে পাবনাবাসীর প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com